1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সামাজিক সুরক্ষায় বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাজিতপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা পাইকগাছার ২ তরমুজ ব্যবসায়ী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত! সালিশি চুক্তি ভেঙে দ্বন্দ্ব তীব্র—লক্ষ্মীপুরে প্রবাসীর পরিবারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ রায়গঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত ​নওগাঁর শিক্ষা ও সংস্কৃতির আলোকবর্তিকা: এক বিরামহীন পথচলার নাম প্রফেসর মুহম্মদ ওয়ালীউল ইসলাম ​​নওগাঁ শহর এখন যানজটের নগরী: ফুটপাত দখল আর অব্যবস্থাপনায় অতিষ্ঠ জনজীবন নাজিরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন, জনসচেতনতা বাড়াতে নানা কর্মসূচি নাজিরপুরে ডাকাত নিহতের ঘটনায় ডাকাত সর্দার গ্রেফতার থানায় গিয়ে নারী এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবক আটক!

পটুয়াখালীর কলাপাড়ায় নৌকা সমর্থকের উপর ঈগল সমর্থকদের হামলায় আহত ৬ আশংকা জনক ১ জনকে বরিশালে রেফার।

মোঃ শাকিল খান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে
মোঃ শাকিল খান কলাপাড়া উপজেলা প্রতিনিধি (পটুয়াখালী) ঃ পটুয়াখালীর কলাপাড়ায় নির্বাচিত এমপির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে যাওয়ার পথে নৌকা সমর্থকের উপর ঈগল সমর্থকরা অতর্কিত হামলায় চালিয়ে ৬ জনকে কুপিয়ে জখম করেছে। এদের মধ্যে গুরুতর আহত এক জনকে আশংকা জনক অবস্থায় বরিশাল রেফার করাহয়েছে।
সোমবার(৮ জানুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পূর্ব টিয়াখালী গ্রামের খোকন প্যাদার বাড়ির সংলগ্ন এমন ঘটনা ঘটেছে। হামলায় আহতরা হলেন,মোঃ মিজানুর রহমান(৫০) শিপন (৪০) ইদ্রিস প্যাদা (৬৫) শাহাজাদা (২৩) মিজানুর হাং(৪৮)সোহেল(৪২) বশির চৌকিদার (৫৫) বছর। এরা সকলেই পূর্ব টিয়াখালী গ্রামের বাসিন্দা। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় বশির চৌকিদার কে বরিশালে রেফার করা হয়েছে। বাকিরা কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,টিয়াখালী হাটখোলা বাজার থেকে এমপির সঙ্গে দেখা করতে উপজেলা আওয়ামীলীগ অফিসের উদ্দেশ্যে রওয়ানা দেয় নৌকার সমর্থকরা। এসময়
টিয়াখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পূর্ব টিয়াখালী গ্রামের খোকন প্যাদার বাড়ির সংলগ্ন এলাকায় পৌছালে টিয়াখালীর ঈগল প্রতীকের সমর্থকরা তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এবিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলি আহমেদ জানান,পূর্ব শত্রুতার জের ধরে ঈগল সমর্থকরা নৌকা সমর্থকের উপর হামলা চালিয়েছে। ঘটনার পরপরই ওই স্থানে পুলিশ মোতায়েন করাহয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও পর্যন্ত কোন অভিযোগ পাইনি তবে হামলাকারীদের গ্রেফতারে অভিযান শুরুকরা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com