1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সান্তাহারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী আকাশ গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী রাহুল কুমার আকাশকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আকাশ উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকার পূর্বশা সিনেমা হল এলাকার সন্তোষ ওরফে ভারত রায়ের ছেলে। রবিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, গত ১৯ আগস্ট রাতে সান্তাহার পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের তিয়রপাড়া মোড় এলাকায় যুবদলের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় ২১ আগস্ট রাতে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. আসিক হোসেন বাদী হয়ে থানায় ৭৭ জনের নামসহ অজ্ঞাত প্রায় দুই শতাধিক জনকে আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলায় শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামী সান্তাহার পৌর ছাত্রলীগের সদস্য রাহুল কুমার আকাশকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, রবিবার দুপুরে তাকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com