1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

অবৈধ মাদকের হটস্পট দুমকী উপজেলা ‎

‎ ‎মোঃ সজিব সরদার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

মাদক ও ইয়াবার দেদার বেচা-কেনার ফলে হটস্পট হিসেবে পরিচিতি লাভ করেছে পটুয়াখালীর দুমকী উপজেলা, দিন দিন নেশায় জড়িয়ে পড়ছে কোমলমতি শিক্ষার্থীরা। ফলে মাদক সেবনের জন্য টাকা যোগাতে নানা অপকর্মে জড়িয়ে পড়ছে মাদক সেবনকারীরা।‎এলাকাবাসীর অভিযোগ, ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে প্রশাসনের শৈথিল্যের কারনে মাদক কারবারি আগের তুলনায় ব্যপক বৃদ্ধি পেয়েছে। এছাড়াও কোন কোন সময় চিহ্নিত মাদক কারবারিরা আটক হলেও সহজেই তারা জামিনে বের হয়ে পূর্বের তুলনায় আরও বীরদর্পে কারবারি শুরু করেন। মূলত, দুমকী উপজেলা এখন অবৈধ মাদকের গুরুত্বপূর্ণ রূট হিসেবে পরিচিত।‎সূএ জানাজায়, উপজেলার বিভিন্ন পয়েন্ট বিশেষ করে মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজারের দক্ষিণ পাশে স্ব-মিল সংলগ্ন সড়ক, বোর্ড অফিস বাজারের ব্রিজের পশ্চিম পাড়ের দক্ষিণ দিকের সড়ক, তালতলি বাজার সংলগ্ন উত্তর ও দক্ষিণ দিকের সড়ক, রাজাখালী বাজারের উত্তর পাশের সড়ক, উত্তর শ্রীরামপুর স্কুল সড়ক, দুমকী থানা ব্রিজের পশ্চিম পাড় হাফেজি মাদ্রাসা সড়ক, পশ্চিম শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক ও লুথার‍্যান সড়কের উঁচু ব্রিজ ও আমতলা সড়ক, দক্ষিণ মুরাদিয়া মহিলা মাদ্রাসা সংলগ্ন সড়ক, লাল খাঁ ব্রিজ সংলগ্ন দক্ষিণ দিকের সড়ক, আংগারিয়া বাজার সংলগ্ন এলাকা, কদম তলা বাজার সংলগ্ন এলাকা, লেবুখালি ও পাংগাশিয়া ইউনিয়নসহ পবিপ্রবি’র বিভিন্ন পয়েন্টে চলছে মাদকের রমরমা কারবারি। এসব মাদক ক্রেতা হল স্থানীয় তরুন, কিশোর সহ মধ্য বয়সী লোকজন।‎নামপরিচয় গোপন রাখার শর্তে জনৈক স্কুল শিক্ষক জানান, এসব জিনিস(মাদক) সহজলভ্য হওয়ার কারনে নতুন নতুন কিশোর ও তরুণরা মাদক সেবনে ঝুঁকছে। এছাড়াও দিনদিন নতুন করে যুক্ত হচ্ছে কারবারি ও সেবনকারী। ফলে পরিবার ও সমাজে এর বিরূপ প্রভাব পড়ছে।‎এ বিষয়ে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, মাদক নির্মুলের জন্য অভিযান অব্যহত রয়েছে  এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।‎দুমকী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com