1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঝড়ের কবলে পড়ে চাঁদপুরের দুই লঞ্চ চরে আটকা, প্রায় ৭৫০ যাত্রী উদ্ধার কাস্টমস কর্মকর্তা হত্যা: বাবা হারানো শোকে কাটছে ছেলের প্রথম জন্মদিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বকে আরো সামনের দিকে এগিয়ে নিতে চাই: তথ্যমন্ত্রী উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগাম জামিন পেলেন জামায়াতের এমপি আমির হামজা আর্থিক সংকটে পড়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পারস্য উপসাগর থেকে ভেসে আসবে আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ: ইরানের জেনারেল ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলা, জড়িতদের খুঁজতে পুলিশের তৎপরতা

জাতীয় নির্বাচন সামনে রেখে ডিসি ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে ইসির বৈঠক

Mokbular Rahman
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে
আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং আট বিভাগের বিভাগীয় কমিশনাররা নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন। এটি ডিসি সম্মেলনের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন।
এ বছর ডিসি সম্মেলনে রাষ্ট্রপতির সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। তবে, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে তাদের সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ডিসিরা ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ের প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। এছাড়া, রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন, পোলিং কর্মকর্তা নিয়োগ এবং সার্বিক প্রশাসনিক তদারকির দায়িত্বও তাদের উপর থাকবে।
সম্মেলনের শেষ দিনে, ১৮ ফেব্রুয়ারির সন্ধ্যায় ইসির সঙ্গে তাদের বৈঠক নির্ধারিত রয়েছে। এতে নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ইসি ডিসিদের সহযোগিতা চাইতে পারে এবং নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
এ সম্মেলনে সরকারের উপদেষ্টা, সচিব এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও অংশ নেবেন। নির্বাচনী প্রস্তুতি ও প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়ের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। সমকালের বরাত দিয়ে এমন একটি খবর জানিয়েছে বিবিসি বাংলা।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com