1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

মুন্সীগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে গণসংবর্ধনা

অহিদুল ইসলাম (মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার ( ১২ ফেব্রুয়ারি) দুপুর ৩ টার দিকে জেলা শহরের কৃষি ব্যাংক সংলগ্ন সড়কে এ গণসংবর্ধনা দেয়া হয়। এতে নবগঠিত জেলা বিএনপির ৭ সদস্যের আহবায়ক কমিটিকে গণসংবর্ধনা দেয়া হয় হয়। এরআগে বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জেলার ১৮টি পয়েন্টে পথসভা করেন নবগঠিত আহবায়ক কমিটি সদস্যরা গণসংবর্ধনা অনুষ্ঠিতটি আগে জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা বাদ্যযন্ত্র বাজিয়ে, বেনার-ফেস্টুন নিয়ে মিছিলে মিছিলে জেলা শহর লোকান্তরিত করে তুলেন। তারা শহীদ জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সিনহা ভাই জিন্দাবাদ, মহিউদ্দিন ভাই জিন্দাবাদ স্লোগানে মুখরিত করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ  জেলা বিএনপির আহবায়ক, সাবেক সংসদ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য শেখ মো. আব্দুল্লাহ, শহীদুল ইসলাম মৃধা,আব্দুল বাতেন খান শামীম, সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও আমির হোসেন দোলন।গণসংবর্ধনা অনুষ্ঠিনটি মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল-আলম স্বপনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র একেএম ইরাদত মানু, সাবেক জেলা বিএনপির সদস্য মো. গোলজার হোসেন, আতোয়ার হোসেন বাবুল, শ্রীনগর বিএনপির সাবেক সভাপতি মমিন আলী, সিরাজদীখান বিএনপি সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, পৌর বিএনপির  যুগ্ম- আহবায়ক আবু সুফিয়ান বিপ্লব, গজারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান, জেলা যুবদলের আহবায়ক দেওয়ান মো. মুজিবর রহমান, সদস্য সচিব মু. মাসুদ রানা, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মো. আরিফ আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি আবুল হাসেম, ছাত্রলের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক সম্পাদক হুমায়ন আহমেদ ও পৌর ছাত্রদলের আহবায়ক মো. রোমান হোসেন প্রমুখ।
এরআগে গত (২ ফেব্রুয়ারি) সাবেক মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান সিনহা কে আহবায়ক ও সাবেক জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. মহিউদ্দিন আহমেদ কে সদস্য সচিব করে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা হয়। ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে ২০২১ সালের আগষ্ট মাসে করা ৫৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি বিলুপ্ত হয়।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com