1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সরিষাবাড়ী উপজেলা বিএনপির সম্মেলন সভাপতি আজিম উদ্দিন, সম্পাদক শামীম তালুকদার

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২৫ বার পড়া হয়েছে
ছয় বছর পর জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে ময়দানে  আজ বুধবার সকাল দশটায় সরিষাবাড়ী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সরিষাবাড়ী উপজেলা বিএনপি উদ্যোগে এ সম্মেলন এর আয়োজন করা হয়। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ ফুটে উঠেছিল।
     সম্মেলন শেষে সন্ধ্যায় প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি হিসেবে আজিম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নাম ঘোষণা করেন।
     উপজেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালে সর্বশেষ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে আজিম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে ফরিদুল কবির তালুকদার শামীমকে ঘোষণা দেওয়া হয়।
     এরপর ২০২১ সালে আজিম উদ্দিন আহমেদকে উপজেলা বিএনপির আহবায়ক ও ফরিদুল কবির তালুকদার শামীমকে সদস্য সচিব করে 161 সদস্য বিশিষ্ট আহ্বায় কমিটি করা হয়।
        ছয় বছর পর আজ  বুধবার সকাল দশটায় সরিষাবাড়ী রেলওয়ে ময়দানে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করা হয়।
     সম্মেলন উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি আহ্বায়ক আজিম উদ্দিন আহমেদ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল আলম।
       বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু ওয়াহাব আকন্দ, জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাধারণ সম্পাদক লোকমান আহমেদ খান লোটন প্রমুখ।
      সম্মেলন সঞ্চালনা করেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু ও সরিষাবাটি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন। রাতে রেলওয়ে ময়দান মাঠে চলচ্চিত্র শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
        সরিষাবাড়ী উপজেলা বিএনপির নতুন কমিটির সভাপতি আজিম উদ্দিন আহমেদ বলেন, সম্মেলন শেষে  আমাকে সভাপতি ও ফরিদুল কবির তালুকদার শামীমকে সাধারণ সম্পাদক করে ২ সদস্য করে উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com