1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

পলাশবাড়ীতে জিয়া মঞ্চের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

মিলন মন্ডল
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে
পলাশবাড়ীতে জিয়া মঞ্চের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল মিলন মন্ডল,পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃগাইবান্ধার পলাশবাড়ীতে জিয়া মঞ্চের আয়োজনে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পৌরশহরের ড্রীমল্যান্ড পার্কে দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক মিজানুর রহমান সেলিম-এর সভাপতিত্বে ও উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব জসিম উদ্দীন খানের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ফরহাদ হোসেন লিয়ন,পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব  শহিদুর রহমান মন্ডল সুমন।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভূট্টো। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক বিএনপির নেতা সাইদুর রহমান প্রধান,  হোসেনপুর জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আশরাফ  জিয়াউল ইসলাম ও কিশোরগাড়ী ইউনিয়ন জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন প্রমুখ। এসময় উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক কাজল মাহমুদ, আসাদুজ্জামান লাভলু ছাড়াও জিয়া মঞ্চের উপজেলা ও ইউনিয়ন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক আয়নাল হক মাস্টার। শেষে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. মোস্তাফিজার রহমান রাজা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com