1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

বিএনপি জনগণের দল, লুটপাট – চাঁদাবাজি কখনোই প্রশ্রয় দেয় নি। কর্মীসভায় আলহাজ্ব নুরুল ইসলাম মনি।

লিটন কুমার ঢালী,বামনা
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে
বিএনপি জনগণের দল, লুটপাট – চাঁদাবাজি কখনোই প্রশ্রয় দেয় নি। ৫ আগস্ট এর আগের কর্মীরা দলের নিবেদিত প্রাণ, পরের কর্মীর দরকার নাই। এই ডৌয়াতলা ইউনিয়নে আওয়ামী লীগের আমলে কোন পথসভা করতে দেওয়া হতো না। শেখ হাসিনা সরকার পাখির মত মানুষ মেরেছে, ছোট শিশু বাদ যায়নি তার হত্যাকাণ্ড থেকে। বাংলাদেশ স্বাধীনের পর এই প্রথম জাতিসংঘ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রস্তাব নিয়েছেন, প্রস্তাব পাস করেছেন । হাসিনা সরকার এ দেশকে লুট করেছে, মানুষ হত্যা করেছে। কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতা কালে এ কথাগুলো বলেছেন  বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল দশটায় দক্ষিণের জনপদ বরগুনার বামনার ডৌয়াতলা ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের বীর মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন খান অডিটোরিয়াম কক্ষে ইউনিয়ন বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত হয়। ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো: রাশেদ খান মামুনের সভাপতিত্বে এবং ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: আবু সালেহ হাওলাদারের সঞ্চালনায় কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মীসভায় প্রধান অতিথির পদ অলংকৃত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি। প্রধান বক্তা হিসেবে ছিলেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা , বিশেষ অতিথি ছিলেন বামনা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত কবির হাওলাদার , বামনা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব রুহুল আমিনসহ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, এ সময় আরো উপস্থিত ছিলেন ডৌয়াতলা ইউনিয়ন ছাত্রদল, যুবদল, মহিলা যুবদল, শ্রমিক দলসহ বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কর্মীসভায় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর ও এশিয়ান টিভির বরগুনা জেলা প্রতিনিধি মো: তরিকুল ইসলাম (রতন), বামনা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো: নাসির মোল্লা, বামনা মফস্বল সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদ রেজা ফয়সাল, বরিশাল বাংলা টিভির সাংবাদিক সুমন, সাংবাদিক তানজিল আহমেদ, প্রভাষক লিটন কুমার ঢালীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com