1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিয়ামতপুরে নাশকতা মামলায় আওয়ামীলীগের এক সক্রিয় সদস্য গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

নওগারঁ নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সক্রিয় সদস্য মিনহাজুল ইসলাম মিল্টন (৪২)কে নাশকতা মামলায়  গ্রেফতার করেছে পুলিশ। ১৪ ফেব্রæয়ারী শুক্রবার রাত পৌনে ১১টায় উপজেলার পাড়ইল ইউনিয়নের আসরগ্রামে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে নিয়ামতপুর থানা পুলিশ। মিনহাজুল ইসলাম মিল্টন উপজেলার পাড়ইল ইউনিয়নে আসরগ্রামের মৃত মনসুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর নিয়ামতপুরে উপজেলার পাড়ইল ইউনিয়নের বীরজোয়ান গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে ও যুবদল নেতা মেহেদী হাসান বাদি হয়ে নাশকতার অভিযোগ এনে একটি মামলা করেন। ওই মামলায় নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, ঈম্বর চন্দ্র বর্মন, নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, হাজিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুর রহমান, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোতালেব হোসেন বাবরসহ ৩৭ জন ও অজ্ঞাত নামা আরো ২শ জনকে আসামি করা হয়। ওই মামলার আসামি হিসেবে মিনহাজুল ইসলাম মিল্টনকে গ্রেফতার করা হয়। এই মামলার আসামী হাজিনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ওবাইদুর রহমান, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নঈম ইতি, রসুলপুর ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর ইতি পূর্বে অন্য একটি হত্যা মামলায় ঢাকার গাজিপুরে আদালতে জামিন নিতে গেলে জামিন নামমঞ্জুর হলে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, মিনহাজুল ইসলাম মিল্টনের নামে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলায় অজ্ঞাতনামা আসামী। তাকে  আদালতে সোপর্দ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com