1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পঞ্চগড়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মনুকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটায় পৌরসভার নতুন বন্দর এলাকা থেকে তাকে আটক করে দেবীগঞ্জ থানা পুলিশ।

আটক মঞ্জুরুল ইসলাম মনু দেবীগঞ্জ পৌরসভার নতুন বন্দর এলাকার মকছেদ আলীর ছেলে। মঞ্জুরুল ইসলাম মনু দেবীগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া সর্বশেষ অনুষ্ঠিত দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। সরকার পরিবর্তনের পর সারাদেশের ন্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে ভাইস-চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের উপর হামলার ঘটনায় জড়িত থাকায় অপারেশন ‘ডেভিল হান্টের’ মাধ্যমে তাকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট দেবীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমুর নেতৃত্বে করতোয়া সেতুর পশ্চিম পাড় সড়কে ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে গুরুতর আহত হন রবিউল ইসলাম নামে এক যুবক। এ ঘটনায় রবিউল ইসলাম ৪৪ জনের নাম উল্লেখ করে এবং ১০০০ থেকে ১২০০ লোককে অজ্ঞাত আসামি করে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com