1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

টেকনাফে জেলে ছদ্মবেশে মাদক পাচারকালে ৩০,০০০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গেপ্তার করেছে বিজিবি।

মেহেদী হাসান আরফাত
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে
গেপ্তারকৃত  যুবক হল টেকনাফ নয়াপাড়ার মো. নূর কবিরের ছেলে মো. নূর মোস্তফা (২০)। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান।
তিনি বলেন, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় চোরাকারবারীরা মিয়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে নিয়ে আসতে পারে। উক্ত তথ্যে খারাংখালী বিওপির একটি টহল দল মোস্তাকের ঘের এলাকায় অবস্থান নেয়। এসময় মিয়ানমার থেকে একটি নৌকা বাংলাদেশি জেলের ছদ্মবেশে নৌকায় অপেক্ষারত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ শেষে মিয়ানমারে চলে যায়। পরে বিজিবির নৌ টহল দল ওই ব্যক্তিকে ধরার চেষ্টা করলে নৌকা নিয়ে তীরে এসে কেওড়া বাগানের ভেতর আত্মগোপন করেন।
এসময় আগে থেকে নদীর ধারে অবস্থানরত বিজিবি টহল দল চারদিক থেকে সন্দেহভাজন যুবককে ঘেরাও করে তাকে কারেন্ট জালসহ আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে কারেন্ট জালের ভেতর থেকে বিশেষভাবে মোড়ানো ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটক যুবককে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com