1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

মহালছড়িতে দেশীয় অস্ত্র ও ম্যগজিন উদ্ধার,এলাকায় আতংক

ISMAIL HOSSEN RAJU
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে
মহালছড়ি উপজেলা মাইসছড়ি ইউনিয়নের লেমুছড়ি শান্তিপুর থেকে পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় এলজি ও ম্যগজিন উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার (১৬ ফেব্রয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান টি পরিচালনা করেন। পুলিশের উপস্থিতির খবর পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যান। এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন,পাহাড়ের পরিস্থিতি শান্ত ও শৃঙ্খল রাখতে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে মহালছড়ি থানা পুলিশের এই অভিযান চলমান থাকবে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় কাদের হাত রয়েছে তাই নিয়ে সবাই এখন সন্দিহান। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি কিছু আঞ্চলিক সংগঠন তৎপরতা বৃদ্ধি করেছে এবং মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে। এতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। পুলিশ আরো বলছে, দুষ্কৃতিকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। যারা এসব অস্ত্র ফেলে গেছে, তাদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্রের সরবরাহ বন্ধ করতে হলে নিয়মিত অভিযান চালাতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে, যাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়। প্রশংগত গত রবিবার দীঘিনালা উপজেলায় পুলিশের অভিযানে একটি দেশিয় ওয়ান শুটার পাইপ গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিলো।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com