1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময়। জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, সুপ্রিম কোর্টের আইনজীবী স্বামী গ্রেফতার

কালিহাতীতে দক্ষিণ আফ্রিকা শাখার(বিএনপি)এর সাংগঠনিক সম্পাদক লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোঃ মহসিন হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দক্ষিণ আফ্রিকা শাখার সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান সিদ্দিকী লিটন-এর সাথে কালিহাতী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় কালিহাতী সাধারণ পাঠাগার ভবনের প্রেসক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিতের সভাপতিত্বে বক্তব্য ও সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি দক্ষিণ আফ্রিকা শাখার সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকী লিটন,  কিতাব আলী স্মৃতি ফাউন্ডশনের প্রধান উপদেষ্ঠা ওয়ারেছুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আনোয়ার হোসেন, সাবেক  সাধারণ সম্পাদক কামরুল হাসান মিয়া, এলেঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন প্রমুখ। এসময় কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি দুলাল হোসেন, সহ-সভাপতি কামরুল হাসান, সিনিয়র সদস্য আবুল কালাম আজাদ,  রাইছুল ইসলাম লিটন, যুগ্ম সম্পাদক আব্দুস সাত্তার, সাবেক যুগ্ম সম্পাদক সোহেল রানা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শামীম আল মামুন, দপ্তর সম্পাদক শাহীন আলম, ক্রীড়া সম্পাদক নুর -নবী রবিন উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকদের সঙ্গে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, রাজনৈতিক পরিস্থিতি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সাংবাদিকতার স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় একসঙ্গে কাজ করার মতামত ব্যক্ত করেন ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com