1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

অপারেশন ডেভিল হান্ট: লক্ষ্মীপুরে স্বাচিপ নেতাসহ আটক ১৩

সোহেল হোসাইন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে
ডেভিল হান্ট অপারেশনে লক্ষ্মীপুর জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জাকির হোসেনসহ ১৩ জনকে আটক করা হয়েছে।
এরমধ্যে রায়পুর পৌর তাঁতীলীগের আহ্বায়ক নুরউদ্দীন শিপলু ভাট ও রায়পুর পৌর আওয়ামী লীগ নেতা সালেহ আহমেদও আটক রয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইওয়ান) মাহফুজুর রহমান ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র জানায়, স্বাচিপ নেতা জাকির হোসেনকে লক্ষ্মীপুরের পৗর শহরের বাড়ি থেকে রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে, আওয়ামী লীগ নেতা সালেহ আহমেদকে রায়পুরের বাড়ি ও তাঁতীলীগ নেতা শিপলু ভাটকে ঢাকা থেকে পৃথক অভিযান চালিয়ে আটক করে পুলিশ। এরমধ্যে শিপলুকে গোয়েন্দা পুলিশ আটক করে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ডাক্তার জাকিরকে গ্রেপ্তারের পর রোববার বিকেলেই আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলা কারাগারে পাঠিয়েছে। শিপলু ভাটকে গোয়েন্দা পুলিশ আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে ডেভিল হান্ট অপারেশনের ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে। লক্ষ্মীপুর জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইওয়ান) মাহফুজুর রহমান বলেন, গত ২৪ ঘন্টায় বিভিন্ন থানায় ১৩ জনকে ডেভিল হান্ট অপারেশনের আটক করা হয়েছে। এখনো পর্যন্ত এ অপারেশনের মাধ্যমে ৮২ জনকে আটক করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com