1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

নাসিরনগরে বিএনপির ৩১দফা বাস্তবায়নের জনসভা

মোঃ আরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে চলছে উঠান বৈঠক ও মহিলা সমাবেশ। এতে ওয়ার্ড ভিক্তিক নেতাকর্মীরা সংগঠিত হয়ে বিএনপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে কাজ করছেন তারা। গত ৬ মাসে নসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান এর নেতৃত্বে দলটির সাংগঠনিক শক্তি বেশ চাঙ্গা হয়ে উঠেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকালে তিনটায়  উপজেলা ধরমণ্ডল ইউনিয়ন শাহী ঈদগাহ মাঠে ধরমণ্ডল ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরী মজনুর ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির মিয়ার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, প্রতিদিন বিএনপি ও সহযোগী সংগঠন বিভিন্ন উঠান বৈঠক ও সভা-সমাবেশ হচ্ছে। অতীতের তুলনায় বিএনপি অনেক শক্তিশালী ও সংগঠিত। প্রতিনিয়তই এলাকার নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছি। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখন উজ্জীবিত। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে একেবারে তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন। আওয়ামীলীগ সরকার পরিবর্তনের পর আন্দোলন কর্মসুচির চাপ কমেছে। সেই সঙ্গে কমেছে মামলা-হামলার চাপ।একারণে অপেক্ষাকৃত স্বস্তিতে থাকলেও ক্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করছে বিএনপি। তাই দল গোছাতে বিভিন্ন সভা সমাবেশ করা হচ্ছে। ৫ আগস্টের পর নাসিরনগর উপজেলার বিভিন্ন এলাকায়  শতাধিক এর উপরে সভা সমাবেশ করেন বিএনপি ও সহযোগী সংগঠন। প্রতিটি সভা সমাবেশে ধানের শীষের প্রচারণা ও গণসংযোগ করা হচ্ছে। নাসিরনগর  উপজেলার ১৩ টি ইউনিয়ন এর মধ্যে ৯ টি ইউনিয়নের ৮১ টি ওয়ার্ড ভিক্তিক উঠান বৈঠক ও ৯টি ইউনিয়ন সমাবেশ করেছেন উপজেলা বিএনপি। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি একে এম খালেদ,সহ-সভাপতি ইব্রাহিম ভুইঁয়া(রেনু),উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা তাতীদলের আহবায়ক ও বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো: আব্বাস মিয়া
সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ জামাল আহাম্মেদ,সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী,উপজেলা যুবদলের সদস্য মোঃ  মোখলেসুর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক নুরে আলম,যুবদল নেতা আব্দুল বাতেন শরিফ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম,উপজেলা, ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন,
নাসিরনগর সরকারি কলেজ শাখার ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ ইয়াসিন মিয়া,খায়রুল বাসার,শরিফ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শাহীন মিয়া। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com