1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

দ্রুত নির্বাচনের দাবিতে ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির জন সমাবেশে অনুষ্ঠিত।

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে
নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে এক জন সমাবেশের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপির আয়োজনে এ সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক এমপি ও সাবেক সিটি মেয়র এডভোকেট মজিবুর রহমান সরোয়ার। জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আ ক ন কুদ্দুসুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাহাবুবুল হক নান্নু, সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ড্যাব নেতা ডা: রফিকুল ইসলাম লাবু, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম টিপু। বিএনপি নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বেগম এলিজা জামান। জন সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আবুল কালাম আকন সহ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, সংস্কারের নামে, সংসদ নির্বাচনে নামে কালক্ষেপণ কোনভানেই করা যাবে না।অন্তবর্তী কালীন সরকার একটি স্বল্প মেয়াদী সরকার। অন্তবর্তী কালীন সরকারের কাজ হলো জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা, দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া। সংবিধান সংস্কার করা তাদের কাজ নয়। নেতৃবৃন্দ আরো বলেন, অন্তবর্তী কালীন সরকার দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধগতি রোধ করতে পারছে না, আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট ভাঙতে পারছে না। এটা বর্তমান সরকারের ব্যর্থতা, সরকারের কাছে আমাদের দাবি অতি দ্রুত আওয়ামী সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। যাতে সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। অতি দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, আপনাদের দীর্ঘ সূত্রতার কারণে যদি দেশে কোন বিশৃঙ্খলা, অরাজকতার সৃষ্টি হয় তাহলে তার দায়ভার আপনাদের কেই নিতে হবে। আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে জনগণ তার উপযুক্ত জবাব দিবে। অতি দ্রুত নির্বাচন দিয়ে, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণ করে আপনাদেরকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com