1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা দুর্গাপুর ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জৈনপুর এক্সপ্রেস বাস রাস্তার পাশে, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো নাটোর শহরে সন্ত্রাসী হামলা: বাবা নিহত, ছেলের অবস্থা আশঙ্কাজনক আমিরাবাদে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে টিউবওয়েল ও ঢেউটিন বিতরণ ফরিদপুরে র‌্যাবের অভি’যা’নে ৪৭ পিস ই*য়া*বা সহ মাদ-ক ব্যবসায়ী গ্রে*ফ*তার! মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত থাউজেন্ড ডেইস ডট লাইফ হসপিটালের উদ্যোগে বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় ইফতার বিতরণ করা হয়েছে। আজ সরকারি ছুটি হলেও অফিস করছেন প্রধানমন্ত্রী

মিঠাপুকুরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

বাবুলাল মার্ডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুরে ব্যবসায়ীর বিরুদ্ধে হিন্দুদের জমি দখল এবং বসতবাড়ি উচ্ছেদসহ নিজেদের সংখ্যালঘু দাবি করে মিথ্যা অপবাদ এবং অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী ডাবরা রোডস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী আক্তারুজ্জামান সোহাগ বলেন, আমার বাবা আমজাদ হোসেন, ১৯৯৮ সালে কল্পনা রানীর কাছ থেকে বিনিময় দলিল মূলে সাড়ে তেরো শতাংশ জমি প্রাপ্ত হয়ে ভোগদখল করেন। ভোগদখল কালে সাড়ে চার শতাংশ জমি তিনি মোজাম্মেল হোসেনের কাছে বিক্রি করেন। জমি ভোগদখল কালীন আমার বাবার নামে আর-এস রেকর্ড সম্পূর্ণ হয়। আমার বাবা মৃত্যুর পূর্বে ৮/৬/২০১৪ ইং তারিখে আমার নামে উক্ত সম্পত্তি হেবা দলিল করে দেন। আমি সেখানে পাকা বাউন্ডারি দিয়ে স্থাপনা নির্মাণ করে বসবাস করিয়া আসতেছি। কিন্তু আদালতে প্রফুল্ল কুমার সাহা একটি অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। যেখানে আদালত আমাকে কাজ বন্ধ করার কোনো নির্দেশনা দেয়নি। আদালত ২০ কার্যদিবসের মধ্যে আমাকে জবাব দিতে বলেছে। আমি আদালতে জবাব দেওয়ার পূর্বে প্রফুল্ল কুমার সাহা গুজব আর অপবাদ রটাচ্ছে। এ সময় আক্তারুজ্জামান সোহাগ আরো বলেন, প্রফুল্ল কুমার সাহা একজন ভন্ড প্রতারক এবং পরধনলোভী মানুষ। সংখ্যালঘু আর সংখ্যাগুরু শব্দটি ব্যবহার করে সে দেশ এবং জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমার পৈতৃক সম্পত্তি আমি রক্ষা করতে গিয়ে আমাকে সে ভূমিদস্যু সাজিয়ে বিভিন্নভাবে হেনস্তা করার চেষ্টা করছে। প্রফুল্ল কুমার সাহার সমস্ত অভিযোগ ভিত্তিহীন। সে দেশের সার্বিক পরিস্থিতির সুযোগ নিয়ে বিশেষ সুবিধা আদায়ে লিপ্ত । এসময় তিনি আইনশৃংখলা বাহিনীকে সঠিক তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জমির মালিক মোজাম্মেল হোসেন, সাইফুল ইসলাম সর্দার, সোয়াইব সর্দার, শ্রীমতি কল্পনা রানী সাহা। অভিযোগের বিষয়ে জানতে প্রফুল্ল কুমার সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সোহাগের বৈধ কাগজপত্র নাই। সে কথিত কল্পনা রানীর দলিল দেখিয়ে আমার জমি দখল করেছে। এ বিষয়ে মিঠাপুকুর থানার (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ তৎপর আছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com