1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পারস্য উপসাগর থেকে ভেসে আসবে আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ: ইরানের জেনারেল ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলা, জড়িতদের খুঁজতে পুলিশের তৎপরতা মাদারীপুরে,মাছ-মাংস ও সবজির বাজার উর্ধমূখী,ক্রেতাদের নাভিশ্বাস গভীর রাতে আগুনে ছাই ৫ দোকান—নিঃস্ব সিরাজগঞ্জের ব্যবসায়ীরা! সলঙ্গায় অভাবের সঙ্গে লড়াই করা এক যুবকের অনুপ্রেরণার গল্প মারা গেছেন সাবেক উপমন্ত্রী ​কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আহত, চিকিৎসা অবহেলার অভিযোগ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আশাশুনি উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা।

আমিরুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে
২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলা জামায়াতের উদ্যোগে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা জামায়াত কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ আন‌ওয়ারুল হকের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহ সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম,সহ সেক্রেটারি প্রভাষক মাওঃ ওমর ফারুক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল,উপাধ্যক্ষ আব্দুস সবুর,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওঃ আবু বকর সিদ্দিক,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নূরুল আবছার মোর্তাজা,সহ সেক্রেটারী মাওঃ আব্দুল বারী,প্রভাষক শাহজাহান,ডাঃ রোকনুজ্জামান,শাহ অহিদুজ্জামান শাহিন,অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস,সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী,পেশাজিবি সংগঠনের সভাপতি মাওলানা আতাউর রহমান,আই বি ডব্লিউ এফ সভাপতি এবি এম আলমগীর পিন্টু,শোভনালী ইউনিয়ন আমির মাওঃ জিয়াউর রহমান,সেক্রেটারি আলহাজ্ব দেছের আলী,বুধহাটা ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল ওয়াদুদ,সেক্রেটারি রবিউল ইসলাম,কুল্যা ইউনিয়ন আমীর মাওঃ ইউসুফ,সেক্রেটারি ফয়সাল হোসেন,দরগাপুর ইউনিয়ন আমীর প্রভাষক আব্দুল গনি,সেক্রেটারী মাওঃ জাকির হোসেন,বড়দল ইউনিয়ন আমির মাওলানা আব্দুল ওয়াজেদ,সেক্রেটারি সেকেন্দার আলী,আশাশুনি ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ,সেক্রেটারি মাওঃ আব্দুল হাই,শ্রীউলা ইউনিয়ন আমির মাওলানা লুৎফর রহমান,সেক্রেটারি শাহীনুল ইসলাম,খাজরা ইউনিয়ন আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান,সেক্রেটারি মাওঃ আব্দুর রশিদ,আনুলিয়া ইউনিয়ন আমির মাওলানা হারুন-অর রশিদ,সেক্রেটারি গাজী আব্দুর রশিদ,প্রতাপনগর ইউনিয়ন আমির মাওলানা অহিদুজ্জামান,কাদাকাটি ইউনিয়ন আমীর মাওঃ আবু বক্কর সিদ্দিক প্রমুখ। সভায় বক্তারা ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ তাদেরও আত্মার মাগফেরাত কামনা করেন। আগামীর বাংলাদেশকে একটি বৈষম্যহীন,আদর্শ ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com