1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

৫২এর ভাষা শহীদসহ ২৪এর গণঅভ্যুত্থানে ভোলার বীর সন্তান শহীদ- শাকিলসহ শহীদের স্মরণে ব্লাড ক্যাম্পিং।

মোঃ আজাদ
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে
ভোলায় ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২’এর সকল ভাষা শহীদ এবং ২৪এর গণঅভ্যুত্থানে ভোলার বীর সন্তান শহীদ- জুলফিকার আহমেদ শাকিল’সহ এই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলা শাখার আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি পালন কালে আলাপ কালে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলা শাখার সংগঠকরা বলেন,
‘আমাদের তরুণ সমাজ দীর্ঘদিন একটি বৈষম্যহীন রাষ্ট্র কায়েমে সংগ্রাম করে যাচ্ছে। সম্প্রতি গণঅভ্যুত্থানে ভোলার বীর সন্তান শহীদ- জুলফিকার আহমেদ শাকিল আমাদের সহযোদ্ধা। আমাদের মুক্তির জন্য জীবন উৎসর্গ করে গিয়েছে। আমরা এখন বিভেদের রাজনীতি পরিহার করে ঐক্যর রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। তাই সকল শ্রেণী পেশার মানুষের ঐক্যই বৈষম্যহীন রাষ্ট্র কায়েমের প্রথম শর্ত। ছাত্র-শ্রমিক-জনতার ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা, সাংস্কৃতি ও মানবিকতার বিকাশই হোক আমাদের আগামীর লক্ষ্য।’ এই ২৪এর জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্খায় বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং শিক্ষা, সাংস্কৃতি ও মানবিকতার বিনির্মানে সবাই ঐক্যবদ্ধ হোন। মুক্তি সংগ্রামে ৫২’এর মাতৃভাষা ২৪এর গণঅভ্যুত্থান সকল শহীদের স্মৃতি প্রতি শ্রদ্ধা। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলা শাখার সংগঠকবৃন্দ মোঃ মেহেদী হাসান মাহি, মোঃ কাউছার স্বাধীন, মোঃ মাহিম, মোঃ জাবের’সহ অতিথি ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি বিপ্লব, জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি, তানজিল হোসেন’সহ প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com