1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রাম ১আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

মোঃ হাফিজুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের প্রার্থী চুড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলার সংসদীয় ৪টি আসনের প্রার্থী চুড়ান্ত করা হয়েছে এবং প্রার্থীদের নাম কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সংগঠনের মতামতের ভীত্তিতে সংসদ নির্বাচনে প্রার্থী দেয়ার বিষয়ে দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেয়া হয়। ভূরুঙ্গামারী-নাগেশ্বরী উপজেলা ও কচাকাটা থানার ২৫টি ইউনিয়ন নিয়ে সংসদীয় আসন ২৫ কুড়িগ্রাম-১ গঠিত। উক্ত আসনে জামাতের প্রার্থী হিসেবে অধ্যাপক আনোয়ারুল ইসলাম এর নাম ঘোষণা করা হলো। তিনি ছাত্র শিবিরের কারমাইকেল কলেজ রংপুর শাখার সাবেক সভাপতি, রংপুর মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি, সাবেক নায়েবে আমির, রংপুর- দিনাজপুর অঞ্চল সদস্য এবং বর্তমানে রংপুর মডেল কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি ৫নং ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের বাসিন্দা। এ বিষয়ে অধ্যাপক আনোয়ারুল ইসলাম জানান, সংগঠনের সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি। ন্যায় ও ইনসাফ ভীত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং কুড়িগ্রাম-১ আসনকে সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত রাখতে কাজ করে যাবো।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com