1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

মন্দির থেকে চুরি করা প্রতিমা ও স্বর্ণ সহ শ্বশুরবাড়ি থেকে যুবক গ্রেফতার।

মোঃ আল আমিন হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের বেলকুচির দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির থেকে গতমাসে চুরি হওয়া ৩টি পিতলের প্রতিমা ও স্বর্ণ উদ্ধার করেছে থানা পুলিশ। চুরির দায়ে হামিদুল ইসলাম ওরফে আরিফ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বোলগাঁতী গ্রামে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার হয়েছে। গ্রেফতার আরিফ এনায়েতপুর থানার রুপনাই গ্রামের দাদু শেখের ছেলে। বেলকুচি থানার ওসি মো. জাকেরিয়া হোসেন বলেন, গতমাসে ওই মন্দির থেকে পিতলের প্রতিমা ও স্বর্ণ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হওয়ার পর থেকেই আমরা চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধারে তৎপরতা শুরু করি। এরপর গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে তার সেখান থেকেই চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com