1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

নাজিরপুরে জনতার হাতে ভূয়া পুলিশ সদস্য আটক।

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ভুয়া পুলিশ সন্দেহে সাইফুল ইসলাম চাঁন (২৯) নামে একজনকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। সাইফুল ইসলাম চাঁন পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব জুজখোলা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে। স্থানীয়দের মাধ্যমে জানা যায়,সাইফুল এ্যাপাসি ফোরভি নামে ০১টি মোটরসাইকেল বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন দেখে বরিশাল নতুন বাজার এলাকার প্রশান্ত দাস নামে এক ব্যক্তি ০১ লক্ষ ৮০ হাজার টাকায় মোটরসাইকেলটি কেনার জন্য নাজিরপুর গোপালগঞ্জ সড়কের টেক্সটাইল এলাকায় আসেন। সাইফুল ইসলাম সেখান থেকে তাকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠি এলাকায় নিয়ে আসেন। ০৩জন সঙ্গীসহ নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে প্রশান্তর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা প্রতারণা করছে এটা প্রশান্ত বুঝতে পেরে চিৎকার দেয়। চিৎকারে এলাকাবাসী ছুটে এসে সাইফুলকে ধরে ফেললেওন বাকি ০৩জন প্রতারক পালিয়ে যায়। পরে জনতা সাইফুলকে পুলিশের হাতে তুলে দেয়। এ ব্যাপারে নাজিরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ভূয়া পুলিশ সন্দেহে স্থানীয়রা সাইফুল ইসলাম নামে এক প্রতারককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। তার কাছ থেকে ০১টি পুলিশের জ্যাকেট, ০১টি পিস্তলের খাপ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com