1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

যুবদল নেতার চাঁদাবাজি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় যুবদল কর্মীকে পিটিয়ে আহত।

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জাকির খান নামে এক যুবদল নেতার চাঁদাবাজির বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে শিমুল গাজী (৩২) নামে এক যুবদল কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করেছে। শিমুল গাজী বর্তমানে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবারে (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সমেদয় কাঠি ইউনিয়নের লক্ষণ কাঠি কালির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা যায় ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) উপলক্ষে আয়োজিত দলীয় অনুষ্ঠান শেষ করে শিমুল গাজী মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সমেদয় কাটি ইউনিয়নের লক্ষণ কাঠি কালির মোড় এলাকায় জাকির খান পথ গতিরোধ করে মোটরসাইকেল থেকে নামিয়ে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। অভিযুক্ত জাকির খান ঢাকার বাড্ডা থানা যুবদলের সাবেক সহ সভাপতি চিকেন বলে জানা গেছে। শিমুল গাজী জাকির খানের বিরুদ্ধে চাঁদাবাজির বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জের ধরে হামলা হয় বলে অভিযোগকারী জানিয়েছেন। শিমুল গাজী বলেন, জাকির খান সালিশীর জমাকৃত ১০ হাজার টাকা মেরে খেয়েছে, আমি সে কথা বলছি তাই আমার উপর হামলা করেছে। উপযুক্ত জাকির খান উপযোগ অস্বীকার করে বলেন, শিমুল গাজী আমাকে নিয়ে ফেসবুকে একটা মিথ্যা স্ট্যাটাস দিয়েছিল তাই তাকে আমি জিজ্ঞাসা করেছি, সে আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি তাকে কোন মারধর করিনি। এ ব্যাপারে সমেদয়কাঠী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো: আখতার হোসেন বলেন,জাকির ও শিমুল উভয়েই বিএনপির সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত। জাকির নাকি শিমুলকে পিটিয়েছে, যদি এটা সত্য হয় তাহলে জাকির গুরুতর অপরাধ করেছে। দেশে তো আইন আছে, শিমুল কোন অপরাধ করে থাকলে তাকে আইনের মাধ্যমে শাস্তি দেওয়া যেত। জাকির এ কাজটি মোটেও ঠিক করেনি। এ ব্যাপারে নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ মো: বনি আমিন বলেন, জাকির খান নামে এক যুবদলের সাবেক নেতা শিমুল গাজী নামে এক যুবদলের কর্মীকে পিটিয়েছে বলে শুনেছি, তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি,অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com