1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময়। জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, সুপ্রিম কোর্টের আইনজীবী স্বামী গ্রেফতার ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের এমপি কাজলের সাথে শুভেচ্ছা বিনিময়

শ্যামনগরে অপারেশন ডেভিল হান্টে আ’লীগের তিন নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

চলমান অপারেশন ডেভিল হান্টের আওতায় সাতক্ষীরার শ্যামনগরে তিন আ’লীগ নেতাকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ও বৃহস্পতিবার ভোরে উপজেলার সোনারমোড় মাছের আড়ৎসহ মুন্সিগঞ্জ ও কৈখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে হত্যাসহ অন্তত ১৪ মামলার আসামী গোমানতলী ওয়ার্ড আ’লীগের সভাপতি দুর্ধর্ষ্য হাসিম সরদার(৪৮) রয়েছে। তিনি একই গ্রামের মোস্তফা সরদারের ছেলে। অপর গ্রেপ্তারকৃতরা হলো পশ্চিম কৈখালী ওয়ার্ড আ’’লীগের সভাপতি মোঃ রুহুল কুদ্দুস (৪৭) ও মুন্সিগঞ্জ ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ সাহাবুদ্দীন গাজী(৫৫)। তারা যথাক্রমে মৃত কালাচাঁদ গাজী ও এন্তাজ আলী গাজীর ছেলে।সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর জানান গ্রেপ্তারকৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com