1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

দেশব্যাপী খুন,ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষক -শিক্ষার্থীদের মানববন্ধন।

সাকিল আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

সারা দেশে খুন, ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিছিল ও মানববন্ধন করেছেন গ্রিন ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা। আজ (গতকাল) সোমবার উপজেলার কাঞ্চনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। জুলাই আন্দোলনের পর আমরা এমন একটি সুন্দর রাষ্ট্রের স্বপ্ন দেখছি, যেখানে অপরাধপ্রবণতার অবসান ঘটবে। কিন্তু কয়েক দিন ধরে ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের ঘটনা বেড়ে গেছে। গত ১৫ বছর বিচারহীনতার সংস্কৃতি আমরা দেখেছি। কিন্তু ৫ আগস্টের পর এই ঘটনাগুলো বারবার ঘটছে।’ বক্তারা আরও বলেন, ‘এসবের জন্য কি জুলাইয়ে নারীরা সামনের সারিতে থেকে আন্দোলন করেছিলেন। নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের শিকার না হয়। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।’ একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পরিস্থিতির সমাধান করতে না পারেন, তাহলে তাঁকে পদত্যাগ করার আহ্বান জানান বক্তারা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com