1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

বেলকুচি ৬নং বড়ধুল ইউনিয়ন শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত। 

মনজুরুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের সংখ্যা গরিষ্ঠ করে জাতীয়তাবাদী দল বিএনপির সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৬নং বড়ধুল ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার বিকেলে ২৪শে ফেব্রুয়ারী গাচচাপড়ি হাইস্কুল মাঠ সংলগ্নে সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান শান্তুর সভাপতিত্বে উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল সরকার এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল,
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ বনি আমিন, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি কেরামত আলী তালুকদার, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য জাহিদুল হক মুক্তা, সিরাজগঞ্জ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর সহ সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার আহবায়ক সাংবাদিক রেজাউল করিম, ডিপ্লোমা চিকিৎসক এসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ডাঃ মোঃ হামিদুল ইসলাম, বেলকুচি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব হোসেন, থানা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, থানা কৃষক দলের সাধারণ সম্পাদক আখিরুল আলম প্রিন্স, থানা শ্রমিক দলের মনিরুজ্জামান পলাশ, বড়ধুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, বড়ধুল ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ইউপি সদস্য মোঃ আয়নাল হক, বড়ধুল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব লাবলু সরকার, বড়ধুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম সহ অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে সকল নেতৃবৃন্দের উপস্থিতি শ্রমিক দলের কমিটি গঠন করা হয়, এতে বড়ধুল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাহেছ আলী, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মন্ডল কে নির্বাচিত শ্রমিক দলের নেতা হিসাবে ঘোষণা দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল।
উক্ত সম্মেলনে বড়ধুল ইউনিয়ন মহিলা দলের ২১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com