1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

কুড়িগ্রামে সাবেক এমপির ভাতিজা তাজুল গ্রেফতার।

মোঃ হাফিজুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় সাবেক এমপির ভাতিজা ও আওয়ামী লীগ নেতা তাজুল ইসলামকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আটক তাজুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে উলিপুর পৌর শহরের দত্ত সুপার মার্কেটের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক তাজুল ইসলাম সাবেক এমপি অধ্যাপক এমএ মতিনের ভাতিজা পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও উপজেলার রামদাস ধনিরাম এলাকার আব্দুল মজিদ মাস্টারের ছেলে। জানাযায়, হাসিনা দেশ ত্যাগের আগে ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এঘটনার পর ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামের এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৮০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, আসামিকে মঙ্গলবার রাতে আটকের পর আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com