1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল

লালমনিরহাটের আদিতমারিতে শিশু অপহরণের পর ২ লাখ টাকা মুক্তিপণ দাবি

রশিদুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাড়ে তিন বছরের শিশু সামিউল ইসলামকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারী একটি চক্র।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী।
অপহৃত শিশু সামিউল উপজেলার মহিষখোচা ইউনিয়নের রসুল পাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে।
জানা গেছে, স্ত্রীর সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটলে ছেলে সামিউলকে তার দাদা মোক্তার হোসেনের কাছে রেখে ঢাকার নারায়ণগঞ্জে কাজে যান স্বপন মিয়া। সেখানে পরিচয় হয় মামুন নামে নীলফামারীর এক ছেলের সঙ্গে। একপর্যয়ে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। তখন স্বপনকে ঝামেলায় ফেলার হুমকি দেন মামুন মিয়া।
কিছুদিন আগে কর্মস্থল থেকে বাড়ি ফিরেন মামুন ও স্বপন। যে যার বাড়িতেই অবস্থান করছিলেন তারা। গত শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে পারিবারিক কাজে লালমনিরহাট যান স্বপন মিয়া। এ সময় তার ছেলেকে বাড়ির উঠানে খেলতে দিয়ে পাশের বাজারে যান স্বপনের বাবা মোক্তার হোসেন। ফিরে এসে দেখেন শিশু সামিউল ইসলাম বাড়িতে নেই। অনেক খোঁজাখুঁজির পরে কোনো সন্ধান পায়নি তার পরিবার।
পরে শনিবার (১৩ জানুয়ারি) সকালে শিশু সামিউলের বাবা স্বপনের ব্যবহৃত নম্বরে ফোন আসে মামুনের ০১৭৩৭১১৮১৯১ নম্বর থেকে। সেখানে বলা হয়, শিশু সামিউল তার কাছে আছে অক্ষত অবস্থায় ফেরত পেতে দুই লাখ টাকা পাঠাতে হবে। অন্যথায় শিশু সামিউলকে পাওয়া যাবে না বলেই ফোন কেটে দিয়ে অফ করে রাখে।
এ ঘটনায় ওই নম্বরটি উল্লেখ করে মামুনের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সামিউলের বাবা স্বপন মিয়া। অভিযোগ দায়েরের পরে রোববার (১৪ জানুয়ারি) পুনরায় ফোন করে মুক্তিপণের টাকা দাবি করে মামুন।
অপহৃত শিশু সামিউলের বাবা স্বপন মিয়া বলেন, ফোন করে দুই লাখ টাকা পাঠাতে বলেছে। নয়তো আমার ছেলের ওরা (মামুন) ক্ষতি করবে। থানায় অভিযোগ দেয়ার পরও রোববার ফোন করে টাকা পাঠাতে বলেছে। নয়তো তারা আমার ছেলেকে ছেড়ে দেবে না।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com