1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয় মসজিদ আল্লাহর ঘর, সেখানে রাজনীতি বন্ধ করতে হবে: সংসদে রেজা আহাম্মেদ এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতকর্মীদের জরুরি নির্দেশ

বুড়িমারীতে শ্রমিকদের পুরোনো দ্বন্দ্বকে নির্বাচনী সহিংসতা দাবী করে সংবাদ সম্মেলন

কবির আহাম্মেদ পাভেল 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকদের দুই গ্রুপের পুরোনো দ্বন্দ্বকে  নির্বাচনী সহিংসতা বলে দাবী করে কার্যালয় দখল ও শ্রমিক নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
সোমবার (১৫ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন সাজ্জাদ হোসেন নামে এক শ্রমিক নেতা। বুড়িমারী ইউনিয়নের খিরাআজ্জারবাড়ি এলাকার নিজ বাড়িতে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলন করেন তিনি।
তবে পুরোনো শ্রমিক সংক্রান্ত দ্বন্দ্বকে নির্বাচনী কথিত সহিংসতা বলে ওই শ্রমিক নেতা সাজ্জাদ হোসেন ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় পাল্টা এমন অভিযোগ তুলেছেন বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম‌্যান তাহাজুল ইসলাম মিঠু।
সাজ্জাদ হোসেন নামে ওই শ্রমিক নেতা সংবাদ সম্মেলনে দাবী করেন, সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী আতাউর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় ও তিনি হেরে যাওয়ার পরদিনই ০৮ জানুয়ারি তার মাধ্যমে পরিচালিত সাধারণ শ্রমিকদের কার্যালয়ে তালা দিয়ে দখল করা হয়েছে। তাকে হত‌্যার চেষ্টা করা হচ্ছে।
ওই শ্রমিক নেতার সংবাদ সম্মেলনের পরে বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম‌্যান তাহাজুল ইসলাম মিঠু গণমাধ‌্যমকে বলেন, বেশ কয়েক দিনে শ্রমিকদের ৩২ লক্ষ টাকা আত্নসাত করেছেন  সাজ্জাদ হোসেন নামে ওই শ্রমিক নেতা। এ ঘটনা জানাজানি হলে সাধারণ শ্রমিকরা তাকে ধাওয়া করেন। নির্বাচনী সহিংসতার কোনো ঘটনায় ঘটে নাই।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com