1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

সাতক্ষীরার আশাশুনিতে নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানের আগমন। “আগে সংস্কার ও বিচার, পরে নির্বাচন”।

আমিরুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে
আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক ভারপ্রাপ্ত আমীর ও বর্তমান কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জগদ্দল পাথর স্বৈরাচারী খুনী হাসিনা সরকার দেশ শাসন করেছে। আল্লাহ মেহেরবানী করে তাদেরকে বিদায় করেছে। যারা স্বৈরাচার হটাতে আন্দোলন করে শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে মাফ করে দিন। যারা আহত হয়েছে তাদেরকে সুস্থতা দান করুন। বিগত ৫৪ বছরে মানব রচিত আইনে দেশ চলেছে, মানব রচিত আইনে মানুষ শান্তি পায়না। যারা আল্লাহর আইনে রাষ্ট্র সমাজ ও বিচার পরিচালনা করেনা, তারা কাফের ফাসেক ও জালেম। বিশ্বে ২টি আইন আছে- একটি অহী ভিত্তিক, অপরটি তাগুতি। অহি ভিত্তিক আইন হলো আল কোরানের আইন আর তাগুতি আইন হলো মানব রচিত, ধর্ম নিরপেক্ষ, জাতীয়তাবাদ ও পুঁজিবাদ ইত্যাদি। তাগুতিতে ভুল আছে কিন্তু অহীর মধ্যে কোন ভুল নেই। তিনি প্রশ্ন করে বলেন, মানুষের জীবন গড় ৫০/৬০ বছরের। ৫০/৬০ বছরে আরাম আয়েশ করতে চান, না মৃত্যুর পরে কোটি কোটি বছরে শান্তিতে থাকতে চান? শান্তি চাইলে অহীর আইনে জীবন চালাতে হবে। আল্লাহর নবী ন্যায় প্রতিষ্ঠা, অন্যায়কে প্রতিহত করার জন্য হিলফুল ফুজুল গঠন করেছিলেন। জামাতবদ্ধ জীবন যাপন ফরজ।
প্রধান অতিথি আরও বলেন, ১৯৭১ সালে সাবাধীনতা পেয়েছি, তখন ভোটের ও ভাতের অধিকারের কথা বলা হয়েছিল। অথচ কয়েকদিন আগেও বলা হচ্ছে আমার ভোট আমি দেব, আপনারটাও আমি দেব। স্বৈরাচার হায়েনার দল মানুষকে ভোট দিতে দেয়নি। যুবক ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে মাঠে নেমে একদফা আন্দোলন করে রক্তের বিনিময়ে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। প্রথমবার কথা বলতে পারলাম না, দ্বিতীয়বার কথা বলার সুযোগ হয়েছে; ন্যায় বিচার এখনো কায়েম হয়নি। আল্লাহর আইন চালু হলে ন্যায় বিচার হবে। যে জাতি একবার জাগে সে জাতি পরাজিত হয়না। আমরা তৃতীয়বার স্বাধীনতার জন্য প্রস্তুতি নিচ্ছি, মানব রচিত আইন দেশে চলতে দেয়া হবেনা বলে তিনি হুঁশিয়ারী উচ্চারণ করেন।
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে (পুরুষ) তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা বলেন। সকাল ১০ টায় একই স্থানে মহিলা কর্মী সমাবেশে তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। আশাশুনি উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারী আঃ সালামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আঃ খালেক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য সাতক্ষীরা-৩ আসনে জামাত মনোনীত প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, কেন্দ্রীয় শুরা সদস্য জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, কেন্দ্রীয় শুরা সদস্য জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, কেন্দ্রীয শুরা সদস্য জেলা সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান, জেলা কর্ম পরিষদ সদস্য সাবেক এমপি সাতক্ষীরা-৪ আসনের নমিনী গাজী নজরুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, জেলা কর্ম পরিষদ সদস্য এড. আজিজুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য এড. সোহরাব হোসেন মুকুল, উপাধ্যক্ষ আঃ সবুর, মাওঃ আবু বক্কর সিদ্দিক, সাবেক আমীর ডাঃ নূরুল আমিন, শহর আমীর জাহিদুর রহমান মুকুল, কালিগঞ্জ আমীর আঃ ওহাব সিদ্দিকী, উপজেলা নায়েবে আমীর নূরুল আফসার মোর্তজা, শুরা সদস্য জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলার নায়েবে আমীর আলহাজ্ব মো: হাবিবুর রহমান জেলা শিবির সভাপতি ইমামুল হোসেন প্রমুখ।
সম্মেলনে মুহাদ্দিস আঃ খালেক বলেন, জালেম সরকারের কাছে আমরা মাথানত করি নাই। রক্ত দিয়েছি, জেল খেটেছি, লড়াই করেছি। আগামী নির্বাচনে রবিউল বাশারকে বিজয়ী করাতে আমরা সর্বাত্মক চেষ্টা চালাব ইনশাল্লাহ।
মুহাদ্দিস রবিউল বাশার বলেন, বিদায়ী স্বৈর শাসক, জালিম ও খুনী ছিল। তারা জামায়াত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় বিচারিক হত্যা করেছিল। এমন কোন নেতা ছিলনা যাদের নামে মামলা দেয়া হয়নি।
জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, মানবতা বিরোধী অপবাদ দিয়ে জামায়াত নেতাসহ আলেমে দ্বীনকে ফাঁসি, অসংখ্য সোনার মানুষকে পাখির মত গুলী করে হত্যা করা হয়েছে। নির্যাতন করেও ইসলামী আন্দোলনকে দমান যায়নি। সকল ইসলামী ও সমমনা দলকে সাথে নিয়ে দেশে তৃতীয় মোর্চার উদয় হবে।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com