1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

মুন্সীগঞ্জে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু।

Md Hosen
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ সদরে একটি ভবনে কাজ করার সময় ছাদ থেকে রশি ছিঁড়ে মো.এমরান(২৩)নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ( ১ মার্চ) ভোরে সদর উপজেলার কোদালধোয়া গ্রামে এ ঘটনা ঘটে । নিহত এমরান লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গানিয়া গ্রামের মৃত হাফেজ আহমেদের ছেলে। সে ক্রাউন সিমেন্টের কংক্রিট রেডিমিক্স কোম্পানিতে কর্মরত ছিল। স্থানীয়রা জানান, ওই গ্রামের মিন্টু মিয়ার ছয় তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চললে কোমড়ে রশি বেঁধে সিমেন্টের কংক্রিট সরবরাহের কাজ করছিল শ্রমিক ইমরান। হঠাৎ রশি ছিড়ে নীচে পড়ে যায় তাৎক্ষণিক সহকর্মীরা তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের  কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই শ্রমিকের মৃত্যু হয়। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) সাইফুল আলম বলেন, শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে আপাতত, অপমৃত্যুর মামলা হবে। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com