1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ধান খেতে মিলল যুবকের মৃতদেহ

মোঃ হাফিজুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হীরার ভিটা (১১ মাথা মহীনের দোলা) এলাকার ধানক্ষেত থেকে বেলাল হোসেন নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ফুলবাড়ী থানা সূত্রে জানা গেছে, বেলাল হোসেন শুক্রবার(২৮ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি। শনিবার (১ মার্চ) সকাল ৯ টায় স্থানীয় লোকজন মৃত লোকমান হোসেনের ছেলে আবু সাঈদ মিয়ার ধান ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে নাগেশ্বরী থানার পুলিশকে জানায়। পরে নাগেশ্বরী থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বেলাল হোসেন (২৬) ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ি (ভাঙ্গামোড়) এলাকার নুর নবী মিয়া ও রোকসানা বেগম দম্পতির সন্তান।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির মাথায় ১২-১৩ টি আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার স্থান নাগেশ্বরী থানার অধীনে হওয়ায় ওই থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com