1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

শেরপুরের নকলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ

মোঃ মামুন মিয়া
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে
মানুষ মানুষের জন্য’ এ স্লোগানকে বুকে ধারণ করে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাশেদুল আলম-এর সার্বিক সহযোগিতায় জাগ্রত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গরিব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (১লা মার্চ) শনিবার সকাল ১২ টায়  শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে “চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ে’র” মাঠে শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে ওই সব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী মধ্যে ছিল- আধা কেজি খেজুর, দুই কেজি মুড়ি, ৫০০ গ্রাম সয়াবিন তেল, এক কেজি ছোলাবুট ও দেড় কেজি মুরগী।
জাগ্রত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মোঃ সজিব মিয়া বলেন, চারপাশের গরিব অসহায় মানুষের জন্য আমরা আমাদের এলাকার সমাজকর্মী রাশেদুল আলমের ভাইয়ের সার্বিক সহযোগিতায় ইফতার সামগ্রী বিতরণ করেছি।
তরুণ সমাজ সেবক মোঃ রাশেদুল আলম জানান,  আমি মুলত সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের জন্য কাজ করি। তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার তরুণদের সহযোগিতায় শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এমন উদ্যোগ চলমান থাকবে।
এসময় জাগ্রত স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে মোঃ সজিব মিয়া, মোঃ রাসেল, নামজুল মন্ডল, মনির হোসেন, আহসান হাবিব,আতিকুল ইসলাম, মাসুদ রানা, তন্ময়, সানি আলম, রবিন হাসান,ইমন ইসলাম, রাকিব হাসান,আবির ইসলাম, মুহাম্মদ আলী জিন্নাহ, এস ডি রুবেল, নিশাত, সাইদ, রনি হাসান, জহুরুল, সাকিব, শাহিন আহমেদ সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com