1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

পাবনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ জনের ১৫ দিনে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।

মোঃ রাকিবুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে
পাবনা সদর উপজেলায় বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ জনের ১৫ দিনেে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার ( ০১ মার্চ ) মধ্যরাতে সদর উপজেলা বিভিন্ন স্থানে সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মুরাদ হোসেন নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার নাজিরপুর আব্দুল জব্বার ছেলে আব্দুল গফুর (৩১), চর শ্রীরামপুর নতুন আলী মারিথার ছেলে মিলন(২৪), মোকাররম হোসেনের ছেলে ইব্রাহিম(২৫), চর কুশাখালি রবিউল ইসলাম এর ছেলে মানিক(২২), আব্দুর রহিম এর ছেলে ইব্রাহিম(২৮), তুমিস প্রামাণিকের ছেলে আরিফ (২৩), সায়েন মন্ডলের ছেলে হুমাইন(২৬), জ্বর আশুতোষপুর নাসির প্রামানিকের ছেলে তুষার (৩২) ও আরিফপুরের আসান প্রামানিকের ছেলে নজরুল (৩১)।
এসময় সহকারী কমিশনার (ভূমি) বলেন, অবৈধভাবে পাবনা সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে পদ্মা নদীর কূল ঘেঁষে বালু উত্তোলন করে আসছিল এই চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে এ সকল স্থান গুলিতে অভিযান পরিচালনা করা হয়েছে এবং এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com