1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

ঈশ্বরগঞ্জে নৈশপ্রহরী আরমান হত্যার বিচারের দাবীতে শিক্ষার্থী ও সর্বসাধারণ জনগনের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।

মো:মোশারফ হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আওতাভুক্ত ৫ নং জাটিয়া ইউনিয়নের জাটিয়া উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী আরমান হত্যার হত্যাকারীদের বিচারের দাবীতে ঈশ্বরগঞ্জ মুক্তিযুদ্বা কমপ্লেক্স এর সামনে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে ৫ নং জাটিয়া ইউনিয়নের সাধারণ জনগন ও জাটিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার আনুমানিক দুপুর ১টার  দিকে শিক্ষার্থী এবং ইউনিয়নের জনগণ একত্রিত হয়ে মিছিল ও মানব- বন্ধন পরিচালনা করেন। এ ব্যাপারে  স্হানীয় জনগণ ও ছাত্র-ছাত্রীরা জানায় গত ১/১০/২০২৪ তারিখে বিদ্যালয়ে ডিউটিরত অবস্থায় নৈশপ্রহরী আরমানকে কুপিয়ে হত্যাকরা হয়। পরবর্তীতে  নৈশপ্রহরী আরমানের পরিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:জালাল উদ্দিন সহ, মো:মাসুদ মিয়া,মো: মোহাম্মদ এমদাদুল, মো:আবুল কাশেম,মো: সাইকুল ইসলাম এবং মোছা: মাসুদা বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে মামলা অনুসারে পুলিশ অভিযান চালালে একজন আসামীকে গ্রেফতার করে এবং আদালতে সোপর্দ করে কিন্তু আসামী সহজেই জামিনে মুক্তি পেয়ে যায় ।
এজন্যই স্হানীয় জনগণের মধ্যে এ বিষয়ে ক্ষুভ সৃষ্টি  হয় এবং বাদি-পক্ষের লোকজনের মাঝে আতংক সৃষ্টি হয়। অতঃপর বিদ্যালয়ে শিক্ষার্থীগণ ও স্থানীয় লোকজন একত্রিত হয়ে উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে,পরবর্তীতে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমানের আশ্বাসের ভিত্তিতে অভিযোগকারীরা গন্তব্যে ফিরে যায়। সর্বশেষে এলাকার লোকজন ও বিদ্যালয়ে শিক্ষার্থীরা সুষ্ঠু ও ন্যায় তদন্তের মাধ্যমে আসামিদের বিচারে দাবি করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com