1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

নাসিরনগরে ডাকাতের হামলায় এক যুবক নিহত।

মোঃ আরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডাকাতের হামলায় রওশন মিয়া(৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় উপজেলার ফুলপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। পরে ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে(২৮শে ফেব্রুয়ারি)রওশন মিয়ার মৃত্যু হয়। নিহত রওশন মিয়া ওই গ্রামের মৃত হীরন ফকিরে ছেলে।রওশন আলী সাত সন্তানের জনক। নিহতের বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খায়রুল আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার  দিবাগত  রাত ১টায় উপজেলার ফুলপুর গ্রামে উড়িয়াইল নামক স্থানে রওশন আলীর  বাড়িতে ১০/১২জনের একটি  ডাকাত দল ডাকাতির জন্য আক্রমণ করে। ডাকাত দল রওশন আলীর ঘরে প্রবেশ করলে পরিবারের সদস্যরা  চিৎকার শুরু করলে ডাকাতরা রওশন আলির পরিবারের সদস্যদের বেধে ফেলে।
এ সময় ডাকাতদল তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র দিয়ে রওশন আলীসহ পরিবারের সদস্যদের উপর  হামলা চালায়।হামলায় রওশন আলী ও তার স্ত্রী আছমা বেগম আহত হন।
এ সময়ে রওশন আলী গুরুতর আহত হলে স্থানীয়রা রওশন মিয়াকে উদ্ধার করে বৃহস্পতিবার রাতেই  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি দেখে রাতেই কর্তব্যরত চিকিৎসক তাকে  ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে।পরে সেখান থেকে বৃহস্পতিবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক ঢাকা পিজি হাসপাতালে প্রেরণ করে এবং পরে শুক্রবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রওশন আলীর মৃত্যু হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খায়রুল আলম বলেন, আমি ও আমার  সঙ্গীয় ফোর্সসহ নিহত ব্যক্তির সুরতহাল সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com