1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

ঠাকুরগাঁওয়ের, রাণীশংকৈলে ভুট্টা খেত থেকে নৈশ প্রহরীর মৃত্যু।

মোঃ নুর আলম নির্জন
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের  রাণীশংকৈল উপজেলায়, নেকমরদ ইউনিয়ন এ, খাইরুল ইসলাম (৫৭) নামে এক নৈশ প্রহরীর মরদেহ শনিবার (১ মার্চ) উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নেকমরদ ইউনিয়নের বামনবাড়ী এলাকায় ঘটেছে।
নিহত খাইরুল ইসলাম নেকমরদ ইউনিয়নের ভবান্দপুর গ্রামের মৃত আশিরউদ্দীনের ছেলে । তিনি ২ মেয়ে ১ ছেলে সন্তানের পিতা । খায়রুল ইসলাম নেকমরদ বাজারের একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
জানা গেছে, খাইরুল ইসলাম নেকমরদ দুর্লভপুর গ্রামের সামসুদ্দিনের হাসকিং মিলে ২ বছর ধরে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করতেন। বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি প্রতিদিনের মত মিলে এসেছিলেন।
শনিবার সকালে তার মরদেহ মিল থেকে পশ্চিমে প্রায় ৬০০ মিটার দূরে একটি ভুট্টা খেতে তার হাত বাধা অবস্থায় মরদেহ প্রথমে স্থানীয় কৃষক হানিফার ছেলে ছোটন তার ভুট্টা খেতে দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে আশে পাশের লোকজনকে খবর দেয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল নির্ণয় করে।  এদিকে মিলে মূল্যবান কোনো জিনিসপত্র না হারালেও মিলের মূল গেটের তালা ভাঙ্গা পাওয়া যায় বলে জানান মিলের মলিক সামসুদ্দিন।
নিহতের স্ত্রী বলেন, ওই মিল চাতালে নিয়মিত কিছু মাদক সেবী সেখানে মাদকদ্রব্য নিয়ে আড্ডা করত। তাদেরকে বাধা দিলে মাদকসেবীরা প্রায় সময়ই খায়রুলকে ভয় দেখাতো।
স্থানীযরা ধারণা করছেন,কোন সন্ত্রাসীদল এখানে ডাকাতি করতে এসেছিল। তবে সেই ডাকাতদলকে এই নৈশ প্রহরী চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে। স্থানীয়রা ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, মরদেহের শরীরে বিভিন্ন আঘাতের ক্ষত পাওয়া গেছে। সিআইডিসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা বিভিন্ন তদন্ত করছেন। তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com