1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

পিরোজপুর জেলা আওয়ামী লীগের ০৫নেতা আদালত চত্বর থেকে গ্রেফতার।

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৪৫৫ বার পড়া হয়েছে
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহ জেলা আওয়ামী লীগের ০৫ নেতাকে আদালত চত্বর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (০২মার্চ) সকালে জেলা জজ আদালতে হাজিরা দিতে আসলে তাদেরকে আটক করে পুলিশ। আটকের বিষয়ে নিশ্চিত করেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
আটককৃতরা হলেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো: আলাউদ্দিন খান, জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শহিদুল হক পান্না, ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস‌্য, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম.মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু।
পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন , রবিবার সকালে পিরোজপুর জেলা আদালত থেকে ০৫ জনকে আটক করা হয়েছে। আটক কৃতদের মধ‌্যে মো: আলা উদ্দিন খাঁন এর নামে একটি ওয়ারেন্ট আছে আর বাকি ০৪ জনকে একটি নাশকতা মামলায় আটক করা হয়েছে। এছাড়া এডভোকেট এম, মতিউর রহমান ইন্দুরকানির ঘোষের হাটের শুক্কুর হত্যা মামলার আসামি রয়েছেন বলে জানা গেছে।০৫ আগস্ট ছাত্র আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পর থেকে তারা পলাতক রয়েছেন। রবিবার আদালতে মামলার হাজিরা দিতে আসলে আদালত চত্বর থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com