1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

আনোয়ারায় ঝিওরী এলাকায় সড়কের পাশে পড়ে আছে অজ্ঞাত নারীর লাশ।

মো. ফয়জুল হক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে
আনোয়ারায় অজ্ঞাত এক নারীর (৩৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে (আনোয়ারা-বাঁশখালী) সড়কের বারখাইন ইউনিয়নের ঝিওরী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে সড়কের পাশে একজন নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।তাদের ভাষ্যমতে ঐ নারীকে কেউ হয়তো হত্যা করে রাতে আঁধারে মরদেহ ফেলে চলে গেছে।স্থানীয়দের কেউ তার পরিচয় শনাক্ত করতে পারছেন না।পরে থানায় খবর দিলে আনোয়ারা থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো. মনির হোসেন বলেন, সড়কে পাশে নাম পরিচয়হীন নারী পড়ে আছে এমন খবরে তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই নারীকে হত্যা করে সড়কে পাশে রেখে চলে গেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com