1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

গোদাগাড়ী মহাসড়কে সশস্ত্র হামলায় গ্রেফতার ১।

মোঃ আমিনুল হক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গাঙ্গোবাড়ী এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২১ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে ফরিদপুর চৈতি ফিলিং স্টেশনের দক্ষিণে ৩০০ গজ দূরত্বে একদল ব্যক্তি বেআইনি জনতা হিসেবে দলবদ্ধ হয়ে রাস্তা অবরোধ করে হামলা চালায়। তারা লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগীদের ওপর চড়াও হয় এবং হত্যার উদ্দেশ্যে মারধর করে। এতে কয়েকজন গুরুতর আহত হন। হামলাকারীদের বিরুদ্ধে লুটপাট ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে।
হামলার ঘটনায় মোঃ আব্দুর রহিম (৫৮) বাদী হয়ে ২৬ ফেব্রুয়ারি বিকেল ৪:১০ মিনিটে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মোঃ আকবর আলী (৩৭), পিতা: মোঃ নৈয়র আলী (৬৫) সহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়।
আকবর আলী চর অনুপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তার নামে গোদাগাড়ী থানায় বৈষম্য ছাত্র আন্দোলনের মামলা রয়েছে আকবর আলীর নামে মামলা নং ৭/৬০৫
গোদাগাড়ী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন জানান, মামলার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com