1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

গোমস্তাপুরে রোগীর বাড়িতে কবিরাজকে কুপিয়ে হত্যা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে আব্দুল মতিন (৫৫) নামের এক কবিরাজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের হাত-পা, মুখ, উরুসহ একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
সোমবার (৩ মার্চ) ভোরে চৌডালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হরিনগর গ্রামের শুকুরুদ্দিন নামের এক ব্যক্তির বাড়ির শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত মতিন একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সাহেবগ্রাম এলাকার মৃত জয়নালের ছেলে। তিনি কবিরাজির পাশাপাশি তেলের ব্যবসায় জড়িত ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত রবিবার (২ মার্চ) রাত ১০টার দিকে ওই বাড়িতে মতিনকে দা ও হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। মতিনের ওই বাড়িতে যাতায়াত ছিল। শুকুরুদ্দীনের স্ত্রী পেয়ারা বেগম (৩৫) তার রোগী ছিলেন।
স্থানীয় ও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন,পরকীয়া প্রেমের জেরে ঘটনাটি ঘটতে পারে। ঘটনার পর বাড়ির সকলেই পলাতক রয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন,রবিবার দিবাগত রাত ১২টার পর স্থানীয়দের দেওয়া খবরে সোমবার ভোররাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ।
ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত হাসুয়া ও দাও জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে সোমবার বিকাল পর্যন্ত মামলা হয়নি। তবে নিহতের স্ত্রী বাদী হয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
চৌডালা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ গোলাম কিবরিয়া হাবিব বলেন, ঘটনাটি পরকীয়া প্রেম সংক্রান্ত হতে পারে বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে। তদন্তে বোঝা যাবে কারা কারা হত্যাকাণ্ডে জড়িত।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com