1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

কালিহাতীতে শালিসি বৈঠককে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত ১০।

আব্দুস সাত্তার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের কালিহাতীতে শালিসি বৈঠককে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
সোমবার দূপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাকরাইল ও মুলিয়া গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন,বিএনপি নেতা শুকুর মাহমুদ, শফিকুল ইসলাম, মোবারক হোসেন,তানভীর,বিপ্লব, জয়,জাহান,শাহিনুর ইসলাম ও শফিকুর রহমান।
কালিহাতি থানার অফিসার ইনচার্জ  (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন,একটি ওরশের মারামারির সমাধানের জন্য শালিসি বৈঠক বসে।ওই বৈঠকে স্থানীয় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান শুকুর মাহমুদের মাথায় কে বা কারা হঠাৎ  একটি ইটের ঢিল মারেন। পরে মুলিয়া ও সহদেবপুর গ্রামের মানুষজন সাকরাইল গ্রামের মানুষের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে। আমরা খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি।যেকোন পরিস্হিতি মোকাবিলা করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।
আহত হওয়া বিএনপির নেতা শুকুর মাহমুদ বলেন,আমি উপজেলার প্রায় গ্রামেই শালিস করে থাকি। শালিসি বৈঠকে বসার পরে স্থানীয় কিছু পোলাপান হঠাৎ করে আমার মাথায় একটি ইটের ঢিল মারেন পরে মাথায় রক্ত বের হওয়া দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার জন্য চলে আসি। আমার সমর্থকদের মধ্যে ১০ জন আহত হয়েছে।
সংঘর্ষের এ ঘটনায় শুলাকুড়া বাজারের প্রায় ৭০ টি দোকান ভাংচুর করেছে দুই গ্রামের লেকজন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com