1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

গাজীপুরের গড়গড়িয়া নতুন বাজারে অটোচালক লিটন হত্যার অভিযোগে সড়ক অবরোধ, ৪ ঘণ্টা যানজট।

রুহুল আমিন রুবেল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অটোচালক লিটন মিয়ার হত্যার অভিযোগে প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা ও সহকর্মী অটোচালকরা। নিহত লিটন মিয়া নেত্রকোনা জেলার মদন থানার শিবভাষা এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকার আনোয়ারের বাড়িতে
 ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। অটোচালকদের অভিযোগ, সোমবার বিকেলে শ্রীপুরের মাষ্টারবাড়ি এলাকায় তাকওয়া পরিবহনের একটি বাসের সঙ্গে লিটনের অটোরিকশার ধাক্কা লাগে, এতে অটোরিকশার একটি কাচ ভেঙে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে বাসচালক ও লিটনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকওয়া পরিবহনের চালক ও তার সহযোগীরা লিটনকে জোরপূর্বক তুলে নিয়ে নতুন বাজার এলাকায় মহাসড়কের উপর চলন্ত বাস থেকে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই লিটনের মৃত্যু হয়।অটোচালকদের দাবি, লিটনকে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ চালকরা মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে সড়ক অবরোধ করে বিচারের দাবি জানান। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়।পরে প্রশাসনের হস্তক্ষেপে ও যৌথ বাহিনীর আশ্বাসে বেলা ১২টার দিকে অবরোধ তুলে নেন অটোচালকরা। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com