1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

দুর্গাপুরে টিনের চাল কেটে দোকানে দুর্ধর্ষ চুরি।

আনিসুল হক সুমন 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে টিনের চাল কেটে একটি মনোহারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে ওই দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মালামাল খোয়া গেছে। গতকাল সোমবার (০৩ মার্চ) দিবাগত রাতে কোনো একসময় উপজেলার চন্ডিগড় ইউনিয়নের চন্ডিগড় বাজারে মোঃ আব্দুল হামিদ খাঁ এর দোকানে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানতে পারেন দোকান মালিক মোঃ আব্দুল হামিদ খাঁ। এদিকে এ ঘটনা জানাজানির পর থেকেই বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মোঃ আব্দুল হামিদ খাঁ জানান, প্রতিদিনের মতোই  গতকাল সোমবার রাত সাড়ে এগারোটার দিকে দোকান বন্ধ করে বাসায় যান তিনি। এরপর আজ মঙ্গলবার সকাল দশটার দিকে দোকান খুলতে এলে দোকানের তালা খুলে ভিতরে ঢুকতেই দেখেন সব এলোমেলো ও টিনের ছাউনি (চাল) কাটা। তিনি আরো বলেন, আমাকে একবারে শেষ করে দিয়ে গেছে। পূরানো দোকান ছেড়ে রোজার দুইদিন আগে এই নতুন দোকানডা নিছি। গোডাউনেরও সব মালামাল দোকানে তুলেছিলাম। নগদ টাকাসহ প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে আমার। আমি থানায় জিডি করতে যাচ্ছি। এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, চুরির ঘটনাটি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com