1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

খাগড়াছড়িতে বৈষম্য-বিরোধী আন্দোলনে হামলার আসামী গ্রেফতার ও কারাগারে প্রেরণ।

এস চাঙমা সত্যজিৎ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের শাপলা চত্বরে বৈষম্য-বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দুষ্কৃতকারীরা ছাত্র-জনতার উপর সশস্ত্র হামলা করার মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি কোতোয়ালি সদর থানা পুলিশ।
কোতোয়ালি থানার সুত্র থেকে জানা যায়, গত ৩ মার্চ ২০২৫ সোমবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের আনন্দ নগর এলাকা থেকে এজাহারভুক্ত একজন আসামী বরুন দে (৪৫)কে আটক করা হয়েছে। সে আনন্দ নগর (ভুবেনেশ্বর কালী মন্দির) এলাকার সুনীল দের পুত্র বলে জানা যায়।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান,  বিগত ০৪ আগস্ট ২০২৪ খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরে বৈষম্য-বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দুষ্কৃতকারীরা ছাত্র-জনতার উপর সশস্ত্র হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। সে সময় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়। এই ঘটনায় খাগড়াছড়ি থানায় মামলা রুজু হয়। এজাহারভুক্ত আসামী বরুন দে (৪৫) উক্ত হামলার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত আসামীকে আজ মঙ্গলবার আদালতে শুনানির পর আদালত তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com