1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

বামনায় অবৈধ ২ ইটভাটায় অভিজান ৩ তিন লাখ টাকা জরিমানা।

Md. Shakil Ahmed
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

বরগুনার বামনা উপজেলায় অবৈধভাবে ভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকার ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বরগুনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম উল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ ও সংশোধিত ২০১৯ আইন অনুযায়ী পরিবেশ ছাড়পত্রসহ শর্তভঙ্গ করায় বামবার বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মেসার্স ইরা ব্রিকস নামের একটি ইটভাটাকে দুই লাখ এবং মেসার্স আর কে বি ব্রিকস নামের আরেকটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় ইটভাটার আগুন নিভিয়ে দিয়ে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে বরগুনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব বলেন, পরিবেশের ক্ষতি হয় এমন সব কার্যক্রম বন্ধে আমরা তৎপর রয়েছি। এরই ধারাবাহিকতায় বামনা উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এমন তৎপরতা অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com