1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার অবৈধ অধ্যক্ষ পূর্ন নিয়োগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

মোঃ শাকিল আহামাদ
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে
রাজশাহীর ঐতিহ্যবাহী দারুস সালাম কামিল মাদ্রাসার  অধ্যক্ষ ডাঃ শহিদুল ইসলামের পূর্ণবহুলের বিরুদ্ধে এবং শিক্ষা উপদেষ্টার ব্যক্তিগত সহকারীর তদবিরের বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন।  মঙ্গলবার  ৪ মার্চ সকাল ১১টায় দারুস সালাম কামিল মাদ্রাসার হলরুমে সাধারণ শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন অবৈধভাবে অধ্যক্ষ ডঃ শহীদুল ইসলামকে পুনর্বহালের ষড়যন্ত্রের  এবং শিক্ষা অধিদপ্তর থেকে তাকে পূর্ণবহলে রাখার তদবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
শিক্ষার্থীরা বলেন, শহীদুল ইসলাম একজন দুর্নীতিবাজ ও স্বৈরাচারী ব্যক্তি, যাকে আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করা হয়েছিল। অথচ এখন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ও মাদ্রাসার এডহক কমিটির সভাপতি তাকে পুনর্বহালের জন্য তদবির করছেন।
বক্তারা হুঁশিয়ারি দেন শহীদুল ইসলামকে পুনর্বহালের চেষ্টা চললে শিক্ষার্থীরা কঠোর প্রতিরোধ গড়ে তুলবে এবং পরিস্থিতির অবনতি হলে প্রশাসনকে এর দায় নিতে হবে। তারা দ্রুত প্রফেসর আমিনুল ইসলামের অপসারণসহ একজন দেশপ্রেমিক ব্যক্তিকে ওই পদে নিয়োগের দাবি জানান। সরকারকে শিক্ষার্থীদের দাবির প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com