1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

আনোয়ারায় রকমারি প্রজাতির পাখি হত্যা- গ্রেফতার ০৩

মো. ফয়জুল হক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

পাখি হত্যাকারী একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা উপজেলায় ইছামতী নদীর পাড়ের বিল থেকে বিভিন্ন প্রজাতির পাখি হত্যা করে পরবর্তীতে সেগুলো বস্তুা ভরে নিয়ে যাওয়ার সময় উক্ত  চক্রকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার সদর থেকে ধৃত পাখিসহ চক্রটির ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের আজমউল্লা পাড়া এলাকার মো. ছৈয়দুল আলম (৬০), মহরী পাড়া এলাকার মো. ইদ্রিস (৬৫) ও শামসুল সওদাগরের পুরাতন বাড়ীর মো. সোহেল (৩০)। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাড়ি তল্লাশি করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩৫টি শালিক পাখি, ৪২২টি চড়ূই পাখি এবং ১৪০টি বাবুই পাখিসহ সর্বমোট ৬৯৭টি জবাইকৃত পাখি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো. মনির হোসেন। তিনি বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com