1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

বেতাগী পৌর শহরে স্বর্ণ ব্যসায়ীর স্বর্ণ ছিনতাই

অসীম দেবনাথ
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

বরগুনার বেতাগীতে এক স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটে। বেতাগী পৌর বাজারের স্বর্ণপট্টি শত বছরে পুরানো ঐতিহ্যের বাজার। এ বাজারের মা গিনি হাউসের স্বত্ত্বাধিকার নিখিল কর্মকারের (৫৩) আড়াই ভরি পরিমানের স্বর্ণ ছিনতাই হয়েছে বলে নিখিল কর্মকার অভিযোগ করেন। যার বর্তমান বাজার মূল্য ৩ লাখ ৮৫ হাজার টাকা। বৃহস্পতিবার (৬ মার্চ) বরিশাল থেকে বেতাগীতে আসার পথে বেতাগী – নিয়ামতি সড়কে এমন ছিনতাইর ঘটনা ঘটে। ভুক্তভোগী নিখিল কর্মকার বলেন, আজ দুপুরে বরিশাল থেকে বেতাগী আসার পথে বেতাগী – নিয়ামতি সড়কের বাঁকা বিল্লাহর রাস্তার মোড়ে মাহিন্দ্রা থেকে ফোনে কথা বলা অবস্থায় নেমেছি, সাথে সাথে বিপরীতগামী একটি মোটরবাইকে দু’জন হেলমেট পরিহিত লোক প্রথমে আমার কথা বলা অবস্থায় ফোন টেনে নিয়ে যায়। পরে আমাকে কিল-ঘুষি দিয়ে আমার পকেটে থাকা আড়াইভরি স্বর্ণ নিয়ে যায়। আমি সাথে সাথে চিৎকারে লোক জড়ো হলে ছিনতাইকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। হেলমেট পরিহিত থাকায় আমি ছিনতাইকারীদের চিনতে পারি নাই। এ ব্যাপারে বেতাগী বাজারের জুয়েলারী ব্যবসায়ী সমিতির সভাপতি রিপন কর্মকার বলেন, আমরা দেশের এমন পরিস্থিতিতে অনিরাপদ মনে করছি। দেশে বিভিন্ন স্থানে ছিনতাই ঘটনা ঘটছে, আসছে ঈদে আমাদের ব্যবসায়ী কাজে ব্যস্ততায় সময় কাটছে এবং বিভিন্ন সময় ঢাকা, বরিশাল থেকে স্বর্ণ আনতে হয়। বর্তমানে ছিনতাইয়ের জন্য আমরা এই ব্যবসাকে ঝুঁকিপূর্ন মনে করি। উপজেলা প্রশাসনের কাছে আমাদের দাবী, আমাদের সকল ধরনের নিরাপত্তা কামনা করছি। এ সময় থানায় ছিনতাইয়ের ঘটনার সাধারণ ডাইরী করা হয়েছে কিনা জানতে চাওয়ায়, ভুক্তভোগী নিখিল কর্মকার বলেন, আমাদের জুয়েলারী ব্যবসায়ী সমিতি’র সভাপতি ও সাধারণ সম্পাদকে ঘটনা অবহিত করছি, তাদের মতামতানুসারে থানায় সাধারণ ডাইরী করা হবে। বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনারুজ্জামান মনির বলেন,’ এই ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com