1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

আমার বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী বলে জেল, জুলুম, নির্যাতন সহ্য করে ও দেশ ছেড়ে পালায়নি কাজী রওনাকুল ইসলাম টিপু

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

পিরোজপুর পৌর বিএনপির আয়োজনে জেলা বিএনপি’র কার্যালয়ে ‘তারেক রহমানের ঐক্যের ডাকে আহবানে’ কর্মীসভার আয়োজন করা হয়েছে। শুক্রবার (০৭মার্চ) বিকেলে পৌর বিএনপি’র আহবায়ক শেখ শহীদুল্লাহ শহীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আমরা বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী বলে বহু জেল, জুলুম, নির্যাতন,অন্যায় সহ্য করেও এই বাংলাদেশেই আছি, আওয়ামী ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনা ও তার দোসরদের মত আমরা এ দেশ ছেড়ে পালাইনি।” তিনি আরো বলেন, যারা সত্যি কারের দেশপ্রেমিক, যারা এ দেশকে ভালোবাসে তারাই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপি বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাসী। ফ্যাসিবাদী, স্বৈরাচারী,খুনি শেখ হাসিনা বিএনপিকে শেষ করার জন্য সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মিথ্যা মামলা দিয়ে,বহু নির্যাতন করেছে, বহু অপবাদ দিয়েছে তবুও তাকে শেষ করতে পারেনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বহু নির্যাতন করিয়েছে, জেল খাটিয়েছে, এমনকি দেশছাড়া করেছে।আমাদের বহু কেন্দ্রীয় ত্যাগী নেতাকে মিথ্যে মামলা দিয়ে জেলে পুড়ে,আয়না ঘরে আটকে রেখে মেরে ফেলেছে আমরা এখনো সঙ্গবদ্ধভাবে আছি,বিএনপিকে শেষ করতে পারে নাই। এই দেশে গণতন্ত্র পুনরুজ্জীবিত করে আমরাই এ দেশ পরিচালনার হাল ধরবো ইনশাআল্লাহ। কোন অপশক্তি আমাদেরকে নস্যাৎ করতে পারবে না। পৌর বিএনপি’র সদস্য সচিব সরোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বেগম এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা,আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আকন, নজরুল ইসলাম খান,শেখ হাসানুল কবির লীন,জাকির হোসেন রোকন প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com